[ দেশজুড়ে ]
১৬৫ বোতল বিদেশি মদসহ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউপির আমপাড়া বাজার থেকে ১৬৫ বোতল বিদেশি মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যবসায়ী জালাল মিয়া গাসিগাও গ্রামের রেহান উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের এএসআই মনির হোসেন জানান, ওই বাজারে অভিযান চালিয়ে চায়ের দোকান থেকে ১৬৫ বোতল ভারতীয় মদসহ জালালকে আটক করা হয়েছে। আরো এক আসামি পলাতক রয়েছেন।
.png)
ডিবির ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, জেলা সদর থানায় দুজনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!